রবিবার, আগস্ট ১৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

মালয়েশিয়ায় মাহাথিরের নেতৃত্বে বিরোধি জোটের বিপুল বিজয়

মে ৯, ২০১৮
in Home Post, slide, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

মাসুম খলিলী

মালয়েশিয়ার চতুর্দশ সাধারণ নির্বাচনে ৯২ বছর বয়সি ড. মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন পাকাতান হারাপান বিপুলভাবে জয় লাভ করেছে। সর্বশেষ প্রাপ্ত খবর অনুসারে পাকাতান ২২২ আসনের সংসদে ১২৬ টি আসনে এর মধ্যে জয় নিশ্চিত করেছে। আর নাজিব রাজ্জাকের বারিসান ন্যাশনাল জয়ী হয়েছে ৮৬ আসনে। ইসলামী দল পাস পেয়েছে ১০ টি আসন। চুড়ান্ত ফলাফলে এই সংখ্যা সামান্য কমবেশি হতে পারে। পাকাতানের জয়ী হওয়া আসন গুলোর বেশির ভাগে বারিসানের সাথে যে ভোটের ব্যবধান তাতে বিরোধি পক্ষের ভোটের হার ৭০ শতাংশের কাছাকাছি চলে যেতে পারে।

ইতিমধ্যে মালযেশিয়ার রাজা প্রধানমন্ত্রী হিসাবে মাহাথির মোহাম্মদকে এবং উপ প্রধানমন্ত্রী হিসাবে ডা. আজিজানকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। এর আগে মাহাথির মোহাম্মদ তার জোটের ১১৬টির বেশি আসনে জয়ী হবার বিসয়টি সংবাদ সম্মেলনে জানান।

পাকাতান হারাপানের প্রধান নেতা মাহাথির মোহাম্মদ পিকেআর প্রধান ডা. আজিজান, ভাইস প্রেসিডেন্ট নূরুল ইজ্জাহ আনোয়ার, সাবেক উপপ্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন, আমানহ প্রধান মোহাম্মদ সাবু সহ অধিকাংশ নেতা বড় ব্যবধানে জয়ী হয়েছেন। অন্য দিকে প্রধান মন্ত্রী নাজিব রাজ্জাক ও উপ প্রধানমন্ত্রী আহমদ জায়েদি হামেদি জয় লাভ করলেও শাসক জোটের অনেক নেতা ও মন্ত্রী পরাজিত হয়েছেন।

প্রাপ্ত বেসরকারি সূত্রের তথ্য অনুসারে বিরোধি পাকাতান হারাপান সেলাঙ্গর, জহুর, পেরাক, পেনাং, কেদাহ, মালাক্কা, নেগেরি সেম্বিলানে সরকার গঠন করবে। বারিসান পাহাঙ পারলিস এবং তেরাঙ্গানুতে নিশ্চিতভাবে সরকার গঠন করতে পারে। পাস কেলান্তানে সরকার গঠন করতে পারে।

সর্বশেষ প্রাপ্ত খবর অনুসারে সেনা বাহিনী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অবস্থান নিয়েছে। সেখানে প্রধানমন্ত্রী বারিসান নেতৃবৃন্দকে ডেকে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর আলোচিত স্ত্রী রুসমত কাজাখস্থানে বিয়াইয়ের বাড়িতে রয়েছেন বলে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • মাদরাসাশিক্ষা সম্পর্কে আপনি কতটুকু জানেন?

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD