শনিবার, আগস্ট ২৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

যে কোনো মূল্যে কাল সমাবেশ করবে বিএনপি

জানুয়ারি ৪, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

কাল ৫ জানুয়ারির ‘গণতন্ত্র হত্যা’ দিবসে যে কোনো মূল্যে বিএনপি সমাবেশ করবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন আমরা সমাবেশের সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। এখন শুধু অনুমতির অপেক্ষায় রয়েছেন নেতা-কর্মীরা।

রিজভী বলেন, সোহরাওয়ার্দী উদ্যান বা নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে শুক্রবার সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করলেও এখনো অনুমতি পায়নি বিএনপি। তবে অনুমতির জন্য এখনো আশাবাদী বিএনপি।

আজ বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সম্মেলনে রিজভী এসব কথা বলেন। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, আওয়ামী নেতাদের বক্তব্যে মনে হচ্ছে-তারাই পরিকল্পিতভাবে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরী করতে চাচ্ছেন। তারা রাজনীতিকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছেন। ইতোমধ্যে ঢাকাসহ দেশব্যাপী সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতনসহ নানাভাবে হয়রানি শুরু করেছে। অতীতে বিএনপির কর্মসচিতে বিশৃঙ্খলা হয়েছে এমন কোনো নজির নেই।

তিনি বলেন, সরকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে আগামীকালের সমাবেশের অনুমতি না দিয়ে ওই স্থানে একটি নাম না জানা সংগঠনকে অনুষ্ঠান করার অনুমতি দিয়ে যে নাটক করেছে সেই নাটকটি আসলে গণতন্ত্রের সাথে, জনগণের সাথে মশকরা ছাড়া কিছুই নয়। তবু আমরা এখনো আশা করবো সরকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেবে।

সমাবেশের অনুমতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, জনগণ জানে আপনাদের হুকুম ছাড়া আইন শৃঙ্খলা বাহিনী এক পা ফেলতে পারে না। দিনরাত চব্বিশ ঘন্টার যেকোনো সময় যেকোনো স্থানে ক্ষমতাসীনদের সভা সমাবেশ করতে তো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অনুমতি লাগে না। তাহলে আপনার কথায় এটি পরিষ্কার যে, সরকারবিরোধী দলগুলোকে নির্মমতার দ্বারা অবরুদ্ধ করে রাখতেই আপনাদের হুকুমে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেন।

তিনি বলেন, আমরা এখন দেখি যে, একজন ইউএনও এক ব্যাংক ম্যানেজারকে প্রকাশ্যে চড় থাপ্পড় মারছে, পুলিশ শিক্ষকদেরকে পেটাচ্ছে, সহকারী কমিশনার শিক্ষককে লাঞ্ছিত করছে, সংসদ সদস্য শিক্ষককে কান ধরে উঠবস করাচ্ছে অথবা কোমলমতি শিশুকে গুলি করে গুরুতর আহত করছে, একজন কলেজ শিক্ষক ফরিদ উদ্দিনকে দিগম্বর করে রাজপথে ঘোরানো হচ্ছে। এগুলো সবই গণতন্ত্রহীণতার ফলে সমাজে সৃষ্ট নৈরাজ্যের উদাহরণ।

সমাবেশ নিয়ে শ্রমিক লীগ নেতাদের বক্তব্যের সমালোচনায় তিনি বলেন, শ্রমিক লীগ নেতাদের বক্তব্যে প্রমাণিত হয় তারা সাধারণ পরিবহন শ্রমিক-মালিকদের হুমকি দিচ্ছেন, যাতে আগামীকাল তারা পরিবহন বের না করে। ক্ষমতাসীনদের এসমস্ত বক্তব্য সবই গণবিরোধী হুকুমবাদ প্রতিষ্ঠারই বৈশিষ্ট্য। এসমস্ত বক্তব্য গণতান্ত্রিক অধিকারগুলোকে সম্পূর্ণরুপে উচ্ছেদ করতে বেআইনী দাপটের আস্ফালন।

রিজভী বলেন, আমি ওবায়দুল কাদেরকে পরিষ্কার বলতে চাই আপনার নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে এবং সংসদ বহাল থাকলে সেই নির্বাচন কখনোই সুষ্ঠ নির্বাচন হবে না। সেটি হবে নির্বাচনের নামে ভোটকেন্দ্রে ভোটারবিহীন নির্বাচন, যা শুধু আপনাদের নিজেদের পছন্দসই ব্যক্তিদের নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হবে। জনগণকে বাইরে রেখে রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে আর কোনো জাতীয় নির্বাচন হবে না। আর আপনারা যেভাবে নির্বাচন করতে চান, সেই নির্বাচন হবে চৌর্যবৃত্তির নির্বাচন।

সূত্র: নয়াদিগন্ত

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD