সোমবার, আগস্ট ২৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

আওয়ামী লীগ কি বঙ্গবন্ধুকে আরও ডুবাচ্ছে?

নভেম্বর ২৬, ২০১৭
in Home Post, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

কিছু কর্মকাণ্ডের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রাজনীতিতে বিতর্ক থাকলেও দেশ গঠনে তার অবদান কেউ অস্বীকার করে না। দলমত নির্বিশেষে সবাই তার প্রতি শ্রদ্ধা পোষণ করে।

আওয়ামী লীগ সরকারের বিগত ৯ বছরে বঙ্গবন্ধুকে নিয়ে যে বিতর্ক উঠেছে বা তাকে নিয়ে যেসব সমালোচনা হয়েছে অতীতে এমন বিতর্ক বা সমালোচনা কখনো হয়নি। আর বঙ্গবন্ধুকে বিতর্ক সৃষ্টির বা তার সমালোচনা করার সুযোগ মূলত আওয়ামী লীগ নেতারাই তৈরি করে দিয়েছে।

দেখা গেছে, ২০০৯ সালে ক্ষমতায় আসার পরই আওয়ামী লীগ সরকার গুরুত্বপূর্ণ কিছু স্থাপনার নাম পরিবর্তন করে বঙ্গবন্ধুর নামে এগুলোর নামকরণ করে। বিশেষ করে সবার প্রিয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে করা ভাসানী নভোথিয়েটারের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু নভোথিয়েটার নামকরণ করায় সকল শ্রেণি পেশার মানুষের সেন্টিমেন্টে আঘাত লেগেছে। এছাড়া চীন-মৈত্রি সম্মেলনের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন করার বিষয়টিও মানুষ সহজভাবে মেনে নেয়নি।

এরপর, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে এদেশের মানুষের কাছে প্রতিষ্ঠিত। কিন্তু, আওয়ামী লীগ সরকার কোর্টের মাধ্যমে স্বাধীনতার ঘোষক থেকে জিয়ার নাম বাদ দিয়ে সেখানে বঙ্গবন্ধুর নাম অন্তর্ভুক্ত করেছে। সকল স্থাপনা থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলেছে। বিশেষ করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করায়ও মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে।

এছাড়া, আওয়ামী লীগ নেতারা প্রতিনিয়ত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের চর, স্বাধীনতা বিরোধী, রাজাকার ও খুনি আখ্যায়িত করে গালাগালি করছে। এসব কারণে বিএনপি নেতারাও পাল্টা জবাব দিতে গিয়ে বঙ্গবন্ধুর সমালোচনা করছে। আর বিভিন্ন ধরণের আইন তৈরি করে সরকার মানুষের মুখ বন্ধ করে রাখলেও এনিয়ে সাধারণ মানুষের ভেতরে ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছে।

সাধারণ মানুষের সঙ্গে আলাপ করে জানা যায়, আগে বঙ্গবন্ধুর প্রতি মানুষের যে ভালবাসা ও শ্রদ্ধা ছিল এখন আর তা নাই।

সর্বশেষ ১৯৭১ সালের ৭ মার্চে দেয়া বঙ্গবন্ধুর দেয়া ভাষণ ইউনেসকোতে স্থান দেয়ার পর আওয়ামী লীগ এটা নিয়ে উৎসবে মেতে উঠেছে। এনিয়ে সভা-সমাবেশ ডেকে স্কুলের শিশুদের পর্যন্ত এসবে আসতে বাধ্য করা হচ্ছে। গত ১৮ নভেম্বর ও গতকাল শনিবার আনন্দ শোভাযাত্রার নামে সরকার যা করেছে তা নজিরবিহীন। সরকারি কর্মকর্তা কর্মচারী, ব্যাংক কর্মকর্তা ও স্কুলের শিশুদেরকে অংশ নিতে বাধ্য করা হয়েছে। এনিয়ে আজ রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও কঠোর সমালোচনা হচ্ছে।

রাজনীতিক বিশ্লেষকসহ সাধারণ মানুষ বলাবলি করছে, সরকার স্কুল পড়ুয়া শিশুদের ডেকে এনে ৭ মার্চের ভাষণ গিলানোর চেষ্টা করছে। এতে করে বঙ্গবন্ধুর প্রতি মানুষের যে শ্রদ্ধাটুকু ছিল তাও চলে যাচ্ছে ধীরে ধীরে। আওয়ামী লীগ এসব করে বঙ্গবন্ধুকে উপরে উঠাতে গিয়ে আরও ডোবাচ্ছে।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD