• যোগাযোগ
মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘মাইলফলক’ প্রস্তাব নিয়ে ইসিতে যাচ্ছে বিএনপি

অক্টোবর ১৩, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি ‘মাইলফলক’ প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে যাবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের বাসায় যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

মহাসচিব বলেন, তাদের প্রস্তাব হবে সামগ্রিক (ভেরি কমপ্রিহেনসিভ)। একটি বড় প্রতিনিধিদল কমিশনে লিখিত আকারে তা উপস্থাপন করবে।

প্রস্তাবে কী থাকবে, সে সম্পর্কে একটি ধারণাও দিয়েছেন দলটির এই নেতা। তিনি বলেন, প্রস্তাবে সংসদ বিলুপ্ত করে নির্বাচন করার কথা থাকবে। এ ছাড়া নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রশাসনের করণীয়, নির্বাচনী আইন সংস্কার, ভোট দেওয়ার কিছু নিয়ম পরিবর্তন, পর্যবেক্ষকদের জন্য নীতিমালা সংশোধনসহ বিভিন্ন প্রস্তাব থাকবে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। তবে নির্বাচন কমিশন নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করলে ‘কিছুটা হলেও সুষ্ঠু নির্বাচন’ সম্ভব। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার প্রধানের ক্ষেত্রে একটা পরিবর্তন আসা দরকার।

১৫ অক্টোবর বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ অনুষ্ঠানের দিন ধার্য করা আছে।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা তারা নির্বাচন কমিশনকে দেবেন না। তবে এ ব্যাপারে একটা ধারণা দেবেন। সহায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন যে সম্ভব না সেটা কমিশনকে বলা হবে।

পরে তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, মানুষ একটা নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। সব দলই তা চায়। সিপিবি বলেছে, নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে, একই কথা অন্যান্য দলও বলছে। এখন বিষয়টা নির্ভর করছে সরকার এটা কীভাবে নেবে তার ওপর। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহ আব্দুল হান্নান : একটি নাম একটি ইতিহাস

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD