বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বঙ্গবন্ধুর পরিবর্তে নিজের নাম: এমপি গোপালের বিরুদ্ধে মামলা

সেপ্টেম্বর ২৮, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বঙ্গবন্ধুর নামে করা কলেজের নাম পরিবর্তন করে নিজের নামে নামকরণ ও বঙ্গবন্ধুর ছবি অবমাননা করার অভিযোগে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২-এ বুধবার অভিযোগ দায়ের করেন বীরগঞ্জ উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য অজিবুল ইসলাম।

এমপির বিরুদ্ধে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন ২০০১ এর ৪ ধারা এবং দন্ডবিধি আইনের ৫০০/৫০১ ধারায় দুটি অভিযোগ দায়ের করা হয়।

আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান বৃহস্পতিবার দুপুরে এই অভিযোগের শুনানির দিন ধার্য করেছেন বলে বাদীর আইনজীবী জিয়াউর রহমান আমিন জানান।

পৃথক দু’টি অভিযোগে বলা হয়, স্থানীয় এমপি মনোরঞ্জন শীল গোপাল ক্ষমতার অপব্যবহার করে বীরগঞ্জ থানার ২নং পলাশবাড়ী ইউনিয়নে অবস্থিত বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে নিজ নামে করেন। একই সাথে তিনি বঙ্গবন্ধুর ছবি সম্বলিত সাইনবোর্ড ইচ্ছাকৃতভাবে নামিয়ে অবমাননা করেন।

শুধু তাই নয়, এমপি মনোরঞ্জন শীল গোপাল বঙ্গবন্ধুর ছবি সম্বলিত নামের সাইনবোর্ডটি কলেজের বাথরুমের পাশে ফেলে রাখেন।

এমপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তন করে ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত সাইনবোর্ড সরিয়ে তাকে খাটো করেছেন বলে বাদী তার অভিযোগে উল্লেখ করেছেন।

এ বিষয়ে কথা বলতে এমপি মনোরঞ্জন শীল গোপালের মোবাইলে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD