শনিবার, আগস্ট ২২, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

প্রধানমন্ত্রী এখন আইনগতভাবে অবৈধ

আগস্ট ২৮, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ যদি রায়ের অংশ হয়, তাহলে শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী নন। তিনি এখন আইনগতভাবে অবৈধ প্রধানমন্ত্রী।

সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী আরও বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) একে তো ২০১৪ সালের ৫ জানুয়ারির পর থেকে অবৈধ প্রধানমন্ত্রী, এখন ঘোষিত ও আইনগতভাবে অবৈধ প্রধানমন্ত্রী। এটি অবৈধ সরকার, অবৈধ পার্লামেন্ট।’

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুগদা থানা তাঁতী দলের ওই দোয়া অনুষ্ঠানে বিএনপির এ সিনিয়র নেতা অভিযোগ করে বলেন, প্রধান বিচারপতিকে মানসিকভাবে চাপে রাখার জন্য সরকার তার সম্পদের তদন্ত শুরু করেছে এবং তাকে দেশ ছাড়ার জন্য চাপ সৃষ্টি করছে।

দেশ ও গণতন্ত্রের স্বার্থে কোনো চাপে দুর্বল না হয়ে প্রধান বিচারপতিকে তার অবস্থানে অটুট থাকার আহ্বান জানান রিজভী।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • Antique Position Games The real deal Currency And you can Where to Enjoy Them

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD