• যোগাযোগ
মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

আরেকটি ১/১১ আসতে দেওয়া হবে না

আগস্ট ২৩, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি সুপ্রিম কোর্টের রায়ের পর উসকানিমূলক বক্তব্য দিয়ে আরও একটি ১/১১ আনতে চাইছে। কিন্তু এ স্বপ্ন বাস্তব করতে দেওয়া হবে না।’

বুধবার দুপুরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় ক্রীড়াপরিষদ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে তারা আরেকটি ইস্যু তৈরি করার চেষ্টা করছে। তারা হয়তো ভাবছে এই সরকারের রক্ষা নেই, ভেবেছে তাদের সুবর্ণ বিজয় সমাগত।ময়ূরসিংহাসন তাদের জন্য অপেক্ষা করছে কিন্তু  তাদের দিবা-স্বপ্নের ফাঁপা বেলুন অচিরেই চুপসে যাবে।’

পিলখানার হত্যাকাণ্ডের পরও তারা এমনটি ভেবেছিল। কিন্তু এমন অবাস্তব স্বপ্ন বাস্তবায়িত হয়নি, হবেও না বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে মওদুদ আহমদের-এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘চরম মূল্য আপনাদের দিতে হবে। উসকানিমূলক কথা বলে,ঘোলা পানিতে মাছ শিকার করে আর ক্ষমতায় আসা যাবে না। যে সাপ নিয়ে খেলা শুরু করেছেন সেই সাপের ছোবল থেকে রেহাই পাবেন না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি রকিবুর রহমান। আর বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু,জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, আয়োজক সংগঠনের মহাসচিব মাহমুদ-উস সামাদ চৌধুরী।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • গণতন্ত্রের গোলকধাঁধা

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্ষমতাসীন নেতা ও পুলিশের নেতৃত্বে সড়ক-মহাসড়কে চলছে চাঁদাবাজির মহোৎসব

    0 shares
    Share 0 Tweet 0
  • সর্বোচ্চ সংখ্যক ইসরাইলি বিমান ভূপাতিত করেছেন যেই বাংলাদেশি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD