বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

সাইফুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি

আগস্ট ১৬, ২০১৭
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

জঙ্গি সাইফুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

বুধবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে শব্দ দূষণ ও হাইড্রোলিক হর্ণ বন্ধে করণীয় বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘সে সম্প্রতি নব্য জেএমবিতে যোগ দিয়েছিল। সাইফুলের পরিচয় আমরা নিশ্চিত হতে পারলেও তার রাজনৈতিক পরিচয় আমরা নিশ্চিত করতে পারেনি। এজন্য আরও তদন্তের প্রয়োজন।’

তিনি আরও বলেন, জঙ্গি সাইফুলের সঙ্গে একাধিক লোক ছিল। তার সহযোগীরা ঢাকায় থাকতে পারে। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করবো বলে জানান আসাদুজ্জামান মিঞা। তিনি জানান, ‘কাউন্টার টেরোরিজম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের গ্রেফতারে জোর তৎপরতা শুরু করেছেন। এই জঙ্গিদের বড় ধরনের নাশকতা ঘটানোর সক্ষমতা না থাকলেও তারা বিচ্ছিন্ন কিছু ঘটালেও ঘটাতে পারে।’

প্রসঙ্গত, রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালের পুরনো ভবনে মঙ্গলবার সকালে আত্মঘাতী হয় জঙ্গি সাইফুল ইসলাম (২১)। পরে প্রেস ব্রিফিংয়ে আইজিপি শহীদুল হক বলেন, নিহত জঙ্গি সাইফুল শিবির করতো।  তবে শিবিরের পক্ষ থেকে এই দাবি নাকচ করা হয়।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD