• যোগাযোগ
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

পশ্চিমবঙ্গেও নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব পাস , চাপে মোদি সরকার

জানুয়ারি ২৭, ২০২০
in Home Post, slide, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

কেরালা, পাঞ্জাব ও রাজস্থানের পর এবার পশ্চিমবঙ্গেও পাস হয়েছে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব।

সোমবার রাজ্যটির বিধানসভায় কেন্দ্রীয় সরকারের বিরোধীতা করে প্রস্তাবটি গৃহীত হয়।

এনডিটিভির খবরে বলা হয়, সোমবার দুপুরের পর রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে বাম ও কংগ্রেস ভোটাভুটিতে না গেলেও বিরোধিতা করেছে বিজেপি।

গতকালই সব রাজনৈতিক দলকে এ প্রস্তাব সমর্থনের অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সিএএ বাতিলের প্রস্তাবে সংশোধনীর দাবি জানিয়েছে বিরোধীরা।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ‘পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ কটাক্ষেরও জবাব দিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে সিএএ, এনআরসি আর এনপিআর করার অনুমতি দেব না। মানুষ আতঙ্কে আছেন। সব ধরনের নথির জন্য লাইনে দাঁড়িয়ে হয়রানি হচ্ছেন।

শুধু সংখ্যালঘুদের জন্য এ লড়াই নয় জানিয়ে মমতা আরও বলেন, ‘এই লড়াই শুধু সংখ্যালঘুদের না। আমার হিন্দু ভাই-বোনেদের কাছে আমি কৃতজ্ঞ, তারা সামনে থেকে এই লড়াইটা লড়ছেন।’

পাশাপাশি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি।

উগ্র হিন্দুত্ববাদী বিজেপির প্রণীত আইনটিকে বৈষম্যমূলক অ্যাখ্যা দিয়ে গত কয়েক মাস ধরেই ভারতজুড়ে তুমুল বিক্ষোভ চলছে। কংগ্রেসসহ বেশিরভাগ বিরোধীদলই আইনটির বিপক্ষে অবস্থান নিয়েছে।

শুরু থেকেই সিএএ বিরোধী আন্দোলন চালিয়ে আসছেন মমতা। সিএএ নিয়ে আপত্তির কথা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও জানিয়েছেন তিনি।

এর আগে শনিবার কেরালা, পাঞ্জাবের পর তৃতীয় রাজ্য হিসেবে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস করেছে রাজস্থান। সোমবার ভারতের চতুর্থ রাজ্য হিসেবে আইনটির বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাস করল পশ্চিমবঙ্গ।

পরপর চারটি রাজ্যে এভাবে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস হওয়ায় আইনটি বাস্তবায়নে চাপের মুখে পড়ল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • পাহাড়ে পরিকল্পিতভাবে বাঙালি উচ্ছেদ ও ডি ইসলামাইজেশন করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৮ অক্টোবর: যেদিন পল্টনে আল্লাহর সাহায্য দেখেছিলাম

    0 shares
    Share 0 Tweet 0
  • গণতন্ত্রের গোলকধাঁধা

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD