শনিবার, আগস্ট ২২, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

জামায়াতকে বাদ দিতে খালেদার কাছে যাচ্ছেন কামাল-জাফরুল্লাহ!

অক্টোবর ২৪, ২০১৯
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

বিএনপি থেকে জামায়াতকে দূরে সরানোর জন্য গত সংসদ নির্বাচনের আগে সরকারের নির্দেশে ড. কামার ও জাফরুল্লাহ গঠন করেছিলেন কথিত জাতীয় ঐক্যফ্রন্ট। সরকার মনে করেছিল খালেদা জিয়াকে কারাগারে বন্দী রেখে ড. কামাল, জাফরুল্লাহ আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে দিয়ে ২০ দলীয় জোট থেকে জামায়াত বের করে দেয়া সম্ভব হবে। কিন্তু, কামাল-জাফরুল্লাহরা শত চেষ্টা করেও এখন পর্যন্ত বিএনপি থেকে জামায়াতকে বিচ্ছিন্ন করতে পারেনি।

এর আগে, বিএনপিপন্থী বুদ্ধিজীবী প্রফেসর এমাজউদ্দিনও অনেক চেষ্টা করেছিল। কিন্তু, খালেদা জিয়া তার কথাকে কোনো পাত্তাই দেননি। এরপর এমাজউদ্দিন নিজে ব্যর্থ হয়ে এ কাজে জাফরুল্লাহকে সামনে নিয়ে আসছেন।

কামাল-জাফরুল্লাহদের অভিযোগ-বি্এনপির সঙ্গে জামায়াত থাকার কারণে নাকি কথিত জাতীয় ঐক্যফ্রন্টের আন্দোলন সফল হচ্ছে না। এই আন্দোলন সফল করতে তারা এখন বিএনপি থেকে জামায়াতকে দূরে সরানোর জন্য নতুন ফন্দি আটছেন। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে কামাল-জাফরুল্লাহরা দেখা করতে যাচ্ছেন। ইতিমধ্যে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে অনুমতিও নিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে পাঠিয়ে দিতে চাচ্ছিল সরকার। এজন্য বিএনপির ৬ এমপিকে দিয়ে খালেদা জিয়াকে বুঝানোর চেষ্টা করেছিল। কিন্তু, খালেদা জিয়া সরকারের এ প্রস্তাবে রাজি হননি। যদিও বিএনপির এমপিরা দেখা করে বাইরে এসে বলছিল যে, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে রাজি আছেন। সরকারের এই পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এখন আবার কামাল-জাফরুল্লাহকে দিয়ে নতুন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে।

জানা গেছে, সরকারের ইঙ্গিতেই কামাল-জাফরুল্লাহরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছে। তারা খালেদা জিয়াকে প্রস্তাব দেবেন-যদি ২০ দলীয় জোট থেকে জামায়াতকে বের করে দেয় তাহলে খুব শিগগিরই তিনি মুক্তি পাবেন। এছাড়া, জামায়াতকে জোট থেকে বের করে দিলে বিএনপির কি লাভ হবে সেটা খালেদা জিয়াকে তারা বুঝাবেন।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • Antique Position Games The real deal Currency And you can Where to Enjoy Them

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD