• যোগাযোগ
বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

জাতির সামনে সব প্রকাশ হবে ২৪ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৩, ২০১৯
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সারা দেশে ১০ কোটি মানুষের ভোট ডাকাতি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ কাষ্ঠ হাসি দিয়ে বলে, জনগণ তাদের ভোট দিয়েছে। ২৪ তারিখে তাদের উলঙ্গ করে দেওয়া হবে। তাদের সব অন্যায় সেদিন জাতির সামনে প্রকাশ করা হবে।

মতিঝিলে আজ বুধবার সন্ধ্যায় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে সাংবাদিকদের এসব কথা বলেন আ স ম আবদুর রব। এর আগে গণশুনানি উপলক্ষে প্রস্তুতি সভা করেন ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা।

আ স ম আবদুর রব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘অনিয়ম’ নিয়ে ২৪ ফেব্রুয়ারি গণশুনানি করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এ গণশুনানিতে ‘ভোট ডাকাতির’ সঙ্গে জড়িত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে না। তিনি বলেন, গণশুনানিতে নির্বাচনে অংশগ্রহণকারী সব দলকে আমন্ত্রণ জানানো হবে। সব দলকে ঐক্যফ্রন্ট চিঠি দেবে এবং ব্যক্তিগতভাবে টেলিফোনও করবে। তবে ভোট ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে না।

গণশুনানির স্থান বিষয়ে আ স ম রব বলেন, ২৪ তারিখ কোথায় গণশুনানি হবে তার স্থান এখনো নির্ধারণ করা হয়নি। প্রেসক্লাব, মহানগর নাট্যমঞ্চসহ কয়েকটি স্থান নিয়ে কথা চলছে। যেখানে জায়গা পাওয়া যাবে, সেখানেই গণশুনানি হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণশুনানি চলবে।

জেএসডির সভাপতি আবদুর রব বলেন, গণশুনানিতে বিচারকের মঞ্চ থাকবে। সেখানে প্রধান বিচারপতি হিসেবে ড. কামাল হোসেন থাকবেন। এ সময় পাশ থেকে ড. কামাল হোসেন বলেন, এই বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

ড. কামাল হোসেন দলীয় লোক, তিনি কীভাবে প্রধান বিচারপতি হিসেবে গণশুনানিতে থাকবেন, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, পৃথিবীর সবাই তো দলীয় লোক, তাই বলে কি নিরপেক্ষ হতে পারবেন না?

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ভোট ডাকাতি করেছে বলে অভিযোগ করে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্যফ্রন্ট। এ কারণে দলটি থেকে নির্বাচিত আটজন সংসদ সদস্য শপথ নেননি।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD