• যোগাযোগ
বুধবার, নভেম্বর ৪, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

ইউএনও-ওসির সামনে বিএনপি প্রার্থীর ওপর ছাত্রলীগের হামলা

ডিসেম্বর ১৩, ২০১৮
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ঢুকে প্রশাসনের সামনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল মান্নানের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে মতবিনিময় সভা হয়। আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে আচরণবিধি–সংক্রান্ত বিষয় নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ইউএনও শাহীনুর ইসলামের সভাপতিত্বে সভায় একাদশ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা, তাঁদের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা চলাকালীন বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ সভাকক্ষে ঢোকেন সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি বিল্লাহ। ঢুকেই বিএনপির প্রার্থী আজহারুল মান্নানের ওপর হামলা চালান তিনি। ইউএনও, থানার ওসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে এ ঘটনা ঘটার পরপরই রনিকে আটক করা হয়। এ সময় প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা সভাকক্ষে বিক্ষোভ শুরু করে। এ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ আল কায়সারের পক্ষে সভায় ছিলেন আরিফ মাসুদ। তিনি বলেন, ‘যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, তার নিন্দা জানাই। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

বিএনপির প্রার্থী আজহারুল মান্নান বলেন, ‘আমাকে গলা চেপে হত্যা করার জন্যই এ ঘটনা ঘটানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কত অবনতি, আজকের ঘটনাই এর প্রমাণ।’

ইউএনও শাহীনুর ইসলাম বলেন, হঠাৎ করে সম্মেলনকক্ষে প্রবেশ করে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রনি বিল্লাহর সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেন সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, রনি কেন এ ঘটনা ঘটালেন, তা স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, রনি বিল্লাহকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • পাহাড়ে পরিকল্পিতভাবে বাঙালি উচ্ছেদ ও ডি ইসলামাইজেশন করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সেঞ্চুরিয়ান মানিক ও জাবির সেই সময়ের ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্ষমতাসীন নেতা ও পুলিশের নেতৃত্বে সড়ক-মহাসড়কে চলছে চাঁদাবাজির মহোৎসব

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৮ অক্টোবর: যেদিন পল্টনে আল্লাহর সাহায্য দেখেছিলাম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD